হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথ ম প্রহরে ঝিনাইদহের কালীগঞ্জে গভীর শ্রদ্ধা ও ভালো বাসায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে শহরের সরকারি মাহ্তাব উদ্দিন কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক গম্ভীর, আবেগঘন পরিবেশ।
শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে একে একে পুষ্প স্তবক অর্পণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃৃতিক সংগঠনের নেতৃ বৃন্দ।
সবার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনা রে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে থানা পুলিশ, উপ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, সাংবাদি কদের বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
এসময় শহীদ মিনার প্রাঙ্গণে নীরবতা পালন করা হয়এবং ভাষা আ ন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তরা বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে আত্মত্যাগ করা হয়েছিল, তা বাঙালি জাতির ইতিহাসে চির অ¤øান।
ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলা ভাষা আজ বিশ্বময় মর্যাদার আসনে অধিষ্ঠিত। তাদের এই আত্মদান আমাদের প্রেরণা জোগায় দেশপ্রেম ও মান বিক মূল্যবোধে উজ্জীবিত হতে।
ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের সং গ্রাম ছিল না, এটি ছিল বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার লড়াই। শহীদদের ত্যাগ আমাদের স্বাধীনতার পথকে সুগম করেছে। আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনই ছিল মুক্তিযুদ্ধের বীজ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনই ছিল মুক্তিযুদ্ধের বীজ।
১৯৫২-এর চেতনা থেকেই ৭১-এর মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জন্ম নিয়েছিল। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠি ক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনা ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃ বৃন্দ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ শুধু বাং লাদেশের নয়, সারা বিশ্বের ভাষাভাষী মানুষের গৌরবের দিন। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে সচে তন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অনেকেই কালো ব্যাজ ধারণ করে এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি গান গেয়ে ভাষা শহী দদের স্মরণ করেন। পুরো এলাকা জুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও গর্বের এক অপূর্ব সমাহার।
ভাষা শহীদদের আত্মত্যা গের মধ্য দিয়ে অর্জিত মাতৃভা ষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়ে কালীগঞ্জবাসী নতুন ক রে শপথ গ্রহণ করেন।

Reporter Name 



















