Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

  • Reporter Name
  • Update Time : 03:16 pm, Thursday, 27 November 2025
  • 16 Time View
হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেগবতী নদী থেকে দুটি অবৈধ মাছ ধরার বাঁধ অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর-২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে উপজেলার বলরামপুর গ্রামের নদীর দুটি স্থানে এসব বাঁধ শনাক্ত ও অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) শাহিন আলম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্ম কর্তা হাসান সাজ্জাদ। এ সময় কালীগঞ্জ থানার এসআই সিরা জুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
বাঁধ অপসারণের পর বাঁশ, জালসহ ব্যবহৃত সরঞ্জা মগু লো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্ম কর্তারা জানান, নদীতে এ ধরনের অবৈধ বাঁধের কারণে পানি প্রবাহ ব্যাহত হয় এবং দেশীয় প্রজাতির মাছের প্র জনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলে ন, তিনি নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং জলজ সম্পদ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার বিষয়টি তুলে ধরেন। অবৈধ বাঁধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনা নুগ ব্যবস্থা অব্যাহত থাকার কথাও জানান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানা ন, নদীতে অবৈধ বাধ দিয়ে মাছ ধরার কারণে দেশীয় মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।
তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং টেকসই মাছসম্পদ রক্ষায় প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

Update Time : 03:16 pm, Thursday, 27 November 2025