পরেশ দেবনাথ,যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশ বপুর উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর (ভবানীপুর) গ্রামের মৃত শুকুর গাজীর ছেলে ফয়েজউদ্দিন গাজী (৪৮) গত ২২ মে-২৬ থেকে নিখোঁজ হয়েছেন। তিনি একজন মান সিক ভারসাম্যহীন।
নিখোঁজের সময় তার গায়ে হাফহাতা কালো রঙের গেঞ্জি, পরনে কালো রঙের প্যান্ট ও ঘাড়ে একটি লাল রঙের গামছা ছিলো। নিখোঁজের পর থেকে পরিবারের লোক জন সকল আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন এলাকায় খোজাখুজি করার ১২দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত পরিবারের লোকজন তার কোন সন্ধান পায়নি।
এর আগেও তিনি একাধিকবার বাড়ি থেকে বিভিন্ন জায় গায় চলে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছেন। কিন্তু এবার তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেশবপুর থানায় একটি নিখোঁজ জিডি করেছেন। যার জিডি নম্বর-৭৬, তারিখ-০২ /০৬/২৬।
যদি কোন হৃদয়বান ওই ব্যক্তির সন্ধান পান তাহলে নিক টস্থ থানা অথবা পরিবা রের লোকজনের সাথে যোগা যোগ করার জন্য বিশে ষভাবে অনুরোধ করছি। মোবাইল নম্বর-০১৬০৯-১৪২৮৮৫।

Reporter Name 



















