Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

কেশবপুরে জামিনে থাকা ইয়াবা মামলার আসামির হাতুড়ির আঘাতে কারুশিল্পী মিস্ত্রি রক্তাক্ত

  • Reporter Name
  • Update Time : 12:54 pm, Sunday, 23 August 2026
  • 72 Time View
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জামিনে থাকা ইয়াবা মামলার এক আসামির হাতুড়ির আঘাতে বাঁধন (১৭) নামে এক কারুশিল্পী মিস্ত্রি গুরুতর আহ ত হয়েছেন।
রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে কেশবপুরের ২৩ মাইল সংল গ্ন একটি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। আহত বাঁধন কন্দপপুর গ্রামের মিল্টন ওরফে চন্টার ছেলে।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, ফুটবল খেলা চলাকা লে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে বাঁধনের সঙ্গে আলতাপোল গ্রামের আলমগীর মোড়লের ছেলে হুমায়ুন কবিরের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে হুমায়ুন কবির হাতুড়ি দিয়ে বাঁধনের মাথায় আঘা ত করেন। এতে বাঁধন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত বাঁধনের বাবা মিল্টন ওরফে চন্টা বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সামান্য কথা-কাটাকাটির একপর্যায়ে আমার ছেলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। এতে সে গুরুতর আহত হয়েছে।
আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।
এ ঘটনায় বাঁধনের পরিবারের পক্ষ থেকে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল ও অভিযুক্ত হুমায়ুন কবি রের বাড়ি পরিদর্শন করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিষয়টি তদন্ত করছে।
স্থানীয়দের অভিযোগ, হুমায়ুন কবির সম্প্রতি ইয়াবাসহ গ্রেপ্তা র হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন।
তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয়দের কেউ কেউ তাকে একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত এবং এলা কায় দাপুটে হিসেবে উল্লেখ করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠা নিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।
পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের বাড়ি পরিদর্শন করেছে। বিষ য়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আহত বাঁধন কারু শিল্পের মিস্ত্রী, ২৩ মাইল বাজারে কবিরের কারখানায় কাজ করেন।
এদিকে প্রকাশ্য ফুটবল মাঠে কিশোরকে হাতুড়ি দিয়ে আ ঘাতের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

কেশবপুরে জামিনে থাকা ইয়াবা মামলার আসামির হাতুড়ির আঘাতে কারুশিল্পী মিস্ত্রি রক্তাক্ত

Update Time : 12:54 pm, Sunday, 23 August 2026