কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বাসবাড়িয়া খাল খনন প্রকল্পে ব্যা পক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দুই বছর আগে খনন
করা একটি খালে ফের প্রকল্প গ্রহণ, প্রকল্পের নির্ধারিত পরিমাণের তুলনায় কম গাছ রোপণ এবং অল্পমূল্যের গাছের বিপরীতে অস্বাভাবিক দামে ভাউচার করার অ ভিযোগ পাওয়া গেছে।
খাল খননেও প্রকল্পের পুরো অর্থ ব্যয় না করে বড় অঙ্কের টাকা ভাগ-বাটোয়ারার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট প্রক ল্পের সাব-ঠিকাদার ও প্রকল্প চেয়ারম্যান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় চলতি
২০২৫-২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক খা ল খনন প্রকল্পের অধীনে কেশবপুর উপজেলার ধর্মপুর ব্রিজ থেকে ৩ দশমিক ৩৫০ কিলোমিটার বাসবাড়িয়া খাল খননের জন্য ৫১ লাখ ৫৪ হাজার ১৮৯ টাকা বরাদ্দ দেওয়া হয়।
গত ২৩ মে কাজ শুরু হয়ে ৩০ জুনের মধ্যে তা শেষ দেখানো হয়। প্রকল্পের চেয়ারম্যান করা হয় সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামরুল ইসলামকে।
প্রকল্প চেয়ারম্যান কামরুল ইসলামের দাবি, উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তারা খালটি
এস্কেভেটর দিয়ে খননের জন্য সাব-ঠিকাদার মোকলেছুর রহমান মুকুলকে দায়িত্ব দেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, দুটি এস্কেভেটর দিয়ে মাত্র ৮-১০ দিন প্রতিদিন ৪-৫ ঘণ্টা করে খননকাজ করা হয়। অথচ হিসাব দেখানো হয়েছে ৭৯ হাজার ৫৩৮ ঘণ্টা খননকাজ এবং এ বাবদ ২১ লাখ ৪৬ হাজার ৯৬৭ টাকার বিল করা হয়েছে।
সাব-ঠিকাদার মোকলেছুর রহমান মুকুলও খাল খননের কাজে তাঁর ১৪ লাখ ৫০ হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন।
তিনি অভিযোগ করেন, প্রকল্প চেয়ারম্যান ও প্রকল্প বাস্ত বায়ন অফিসের কর্মকর্তাদের মাধ্যমে তাঁকে দুই দফায় ওই টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা সংশ্লিষ্টরা
ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে তাঁর দাবি। তবে উপ জেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্ম কর্তারা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রকল্প অনু যা য়ীই খাল খননের কাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পের আরে কটি গুরুত্বপূর্ণ অংশ ছিল খালের দুই পাড়ে ৩০০টি বনজ ও ফলজ গাছ রোপণ।
এ খাতে বরাদ্দ ছিল ৪ লাখ ৪৫ হাজার ৪২৩ টাকা। স্থানী য়দের অভিযোগ, নির্ধারিত ৩০০টির পরিবর্তে খালের দুই পাড়ে মাত্র ৯৫টির মতো গাছ রোপণ করা হয়েছে।
এসব গাছের অনেকগুলোর বাজারমূল্য ৫ থেকে ৩০ টা কার মধ্যে হলেও প্রতিটি গাছের মূল্য ৫০১ টাকা করে ভাউচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রকল্প চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, তিনি প্রকল্প চেয়ারম্যান হলেও প্রকল্পের অন্যান্য কাজ রাজনৈতিক
প্রভাব খাটিয়ে মোকলেছুর রহমান মুকুল করেছেন।
তাঁর দাবি, খালের দুই পাড়ে ১১৪ জন শ্রমিক দিয়ে কাজ করা নোর কথা থাকলেও বাস্তবে অল্পসংখ্যক শ্রমিক দিয়ে অল্প সময় কাজ করানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, তাঁ দেরকে ৫০০ টাকা দৈনিক মজুরি দেওয়ার কথা থাকলেও অনেককে ৩০০ টাকা করে দেওয়া হয়েছে।
তাঁদের দাবি, ৮-১০ দিন মাত্র ৫০-৬০ জন শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভি যোগ, খালের মেহেরপুর অংশে কোনো গাছ রোপণ করা হয়নি এবং ওই অংশে খননকাজও হয়নি।
অভিযোগ রয়েছে, কাজ অসম্পূর্ণ থাকার পরও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প চেয়ারম্যান ৬ লাখ ২৪ হাজা র ৪০০ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন।
ফলে প্রকল্পের চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ৪৫ লাখ ২৭ হাজার ৭৮৯ টাকা। এরই মধ্যে খননকাজের বিল পরিশোধ করা হয়ে ছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।
বাসবাড়িয়া গ্রামের কামরুজ্জামান ও আব্দুর রহমান আল মামুন বলেন, ২০২৩-২৪ অর্থবছরেই বাসবাড়িয়া খালটি খনন করা হয়েছিল। খালের গভীরতাও রয়েছে।
এরপরও একই খালে নতুন করে খনন প্রকল্প নেওয়া হয়েছে। তাঁরা এ বিষয়ে সুষ্ঠুতদন্তের দাবি জানান।
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান মুক্ত বলেন, ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে বিএডিসির অর্থায়নে বাসবাড়িয়া খালটি খনন করা হয়েছিল।
তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসেন বলেন, প্রকল্প অনুযায়ীই খাল খননের কাজ হয়েছে।
দুর্নীতির অভিযোগ সঠিক নয়। ২০২৩-২৪ অর্থবছরে এ কই খাল খনন করা হয়েছিল কি না, তা তাঁর জানা নেই বলেও জানান তিনি।
অভিযোগ ওঠার পর যশোর জেলা প্রশাসকের নির্দেশে সোমবার (১০ আগস্ট) বাসবাড়িয়া খাল পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের।
পরিদর্শন শেষে তিনি বলেন, খালের দুই পাড়ে যে ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে, সেগুলো খুবই ছোট।
৩০০টি গাছ রোপণের কথা থাকলেও বাস্তবে কতটি গাছ লাগানো হয়েছে, তা যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, খাল খননের কাজে সাব-ঠিকাদার মোকলেছুর রহমান মুকুলকে সাড়ে ১৪ লাখ টাকা দেওয়া হয়েছে। খাল খনন ও গাছ রোপণে কিছুটা অনিয়ম হয়ে ছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃতপক্ষে কী পরিমাণ অনিয়ম বা দুর্নীতি হয়েছে, তা বলা সম্ভব নয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরও জানান, সরকারি কোনো স্থা নে একটি প্রকল্প গ্রহণ করা হলে সাধারণ নিয়ম অনুযায়ী পরবর্তী তিন বছরের মধ্যে একই স্থানে পুনরায় প্রকল্প নেওয়ার সুযোগ নেই।
বাসবাড়িয়া খালের ক্ষেত্রে এ নিয়ম কীভাবে প্রযোজ্য হয়ে ছে, সেটিও তদন্তের আওতায় আস তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগের পা শাপাশি বিপুল অর্থ ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রকল্পের সুষ্ঠু তদন্ত হলে খাল খনন,b শ্রমিকের মজুরি, গাছ রোপণ এবং প্রকল্পের অর্থ ব্যয়ের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। তাঁরা দ্রুত তদন্ত করে অনিয় মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেও য়ার দাবি জানিয়েছেন। ছবি-ইমেইলে

Reporter Name 



















