কেশবপুর(যশোর)প্রতিনিধি :যশোরের কেশবপুর বুড়ি ভদ্রা নদীতে অবৈধভাবে স্থাপন করা নেটের জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
(বৃহস্পতিবার) বিকেল ৫টার পর পরিচালিত এ অভিযানে উপজেলা মৎস্য বিভাগ, পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাস নের কর্মকর্তারা অংশ নেন।
এ সময় বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বুড়ি ভদ্রা নদীর বিভিন্ন স্থানে বাঁশ পুঁতে অবৈধভাবে নেটের জাল বসিয়ে মাছ ধরা হচ্ছি ল।
এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার
পাশাপাশি কচুরিপানা ও ভাসমান আবর্জনা আটকে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছিল।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ নেটের জাল উদ্ধার করা হয়।
পরে আলতাপোল চার মাথা ব্রিজের ওপর স্থানীয় জন গ ণের উপস্থিতিতে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের সময় উপস্থিত এলাকাবাসী এ উদ্যোগকে স্বা গত জানান এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানা ন।
স্থানীয়দের মতে, ভবদহ অঞ্চলে চলমান নদী পুনঃখনন কার্যক্রমের সুফল ধরে রাখতে নদীতে অবৈধ নেটের জা ল, বাঁশের প্রতিবন্ধকতা ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসা রণ অত্যন্ত জরুরি।
তা না হলে কোটি কোটি টাকা ব্যয়ে পরিচালিত নদী পুনঃ খনন প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কেশবপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বা স বলেন, ‘মৎস্য সংরক্ষণ আইন ও বিদ্যমান বিধি মালা অনুযায়ী নদীতে অবৈধভাবে নেটের জাল স্থাপন করে মাছ শিকার এবং পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা আইনত দন্ডনীয় অপরাধ।
অভিযোগ পাওয়ার পর অভি যান পরিচালনা করে অবৈধ জাল উদ্ধার ও জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং অ বৈধ মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, বর্ষা মৌসুমে বুড়ি ভদ্রা নদী সহ ভবদহ অঞ্চলের নদ-নদীতে এ।ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হলে পানির স্বাভাবিক প্রবাহ ব জায় থাকবেৃএবং জলাবদ্ধতা নিরসনে সরকারের চলমা ন উদ্যোগ আরও কার্যকর হবে।

Reporter Name 



















