মোঃ শিহাব উদ্দিন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তা র করেছে র্যাব।
গতকাল সোমবার সকাল পৌনে ১২টার দিকে কোটালী পাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় থানারপাড়া এলাকা য় অভিযান চালানো হয়।
এ সময় সজিব মিয়াকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব মিয়া দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগ তদন্ত ও বিচা রিক প্রক্রিয়ার মাধ্যমে যাচাই হবে।
এ ঘটনায় সজিব মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আ ইনে কোটালীপাড়া থানায় মামলা করা হয়েছে।
পরে তাঁকে জব্দ করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক। তিনি জানান, মাদক নির্মূল ও মাদক ব্যব সায়ীদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Bartabd24.com সব খবর সবার আগে