মাগুরা প্রতিনিধি:মাগুরায় জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামীলীগ রাজনৈতিক সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে ককটেল,বাজি, কালি পটকা, কেরো সিন ও পেট্রোল বোমা দিয়ে বিস্ফোরণ, বিকট শব্দ শুনে পাশের বাসার একজনের মৃত্যু
ভারতের ফরেন প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাই নে যুক্ত হওয়ার পরপরই মাগুরায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী আপডেটে জানানো হবে।
মাগুরা- ১ আসনের সাবেক সংসদ সদস্য, সাকিব আল হাসান এর বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে ও পে*ট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।
সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুরনবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় বাড়ির প্রধান গেটের ওপরের অংশে আগুন লাগানো হয়।
এছাড়াও ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি গ্লাসও ভেঙে ফেলা হয়। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গত বুধবার ৫ আগস্ট রাত ৯টার দিকে শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়ির দক্ষিণ পাশের গেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা বাড়ির গেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে গেটের ওপরের অংশে আগুনের দাগ ও কালচে পোড়া চিহ্ন দেখা যায়।
এ সময় বাড়ির জানালার গ্লাস লক্ষ্য করে ইট-পাট কেল ছোড়া হলে কয়েকটি গ্লাস ভেঙে যায়।
তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়া নো সম্ভব হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, রাত ৯টার দিকে ঘটনাটির সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির গেটে আগুনের কালো দাগ দেখা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান বলেন, সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার (FCCSA) এক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য দেন।
তিনি দেশের সমসাময়িক রাজনীতি ও নিজের অবস্থান নিয়ে কথা বলেন।
একই অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এরপর রাতে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের খবর সামাজিক মাধ্য মে ছড়িয়ে পড়েছে।

Reporter Name 



















