ঝিনাইদহ প্রতিনিধিঃ
খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক রফি কুল ইসলাম বাবলুকে হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে চি কিৎসকদের বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ঝিনাইদহ সদর হাসপাতা লের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ডক্টরস্ এসো সিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে ড্যাবের নেতৃবৃন্দ ছাড়াও সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ অন্যান্যরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ড্যাবের সদস্য ডা: আব্দুল খালেক, ডা: আনোয়ারুল ইসলাম, ডা: জাকির হোসেন, ডা: শাহিন ঢালী, ডা: আরাফাত রহমান, ডা: হামিদুর রহ মান
বেলাল, ডা: তন্দ্রা, ডা: তারিন শুভসহ অন্যান্যরা বক্তব্য
রাখেন। কর্মসূচী থেকে বক্তারা, চিকিৎসক রফিকুল ইস লাম বাবলু হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
গত ১৩ এপ্রিল খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবী’র উপস্থিতিতে স্থানীয় কিছু নেতা ডাক্তার বাবলুকে অশালীন ভাষায় গালিগালাজ করে। একই সাথে হাসপাতালের ট্রা স্ট্রি বোর্ডের চেয়ারম্যান থেকে পদত্যাগ করতে চাপ প্র য়োগ করে বলে অভিযোগ করা হয়।

Reporter Name 



















