রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের বহুল প্রত্যাশিত মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে সদর উপজেলার গড়েয়া সোটাপীর এলাকার পাশে অবস্থিত সালন্দর ইক্ষু খামারে।
এ তথ্য জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি র সভাপতি মোঃ আব্দুল হামিদ।
সোমবার ( ১৮ মে) গড়ে য়া ফাজিল মাদ্রাসা-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনু ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আব্দুল হামিদ বলেন, “ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রত্যা শা ছিল একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।
গড়েয়া সোটাপীরের পাশে সালন্দর ইক্ষু খামারে মেডিকে ল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এটি বাস্তবা য়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে এবং স্থানীয় শিক্ষার্থীরা নিজ জেলায় চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে এবং এ অঞ্চলের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয়রা এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, মেডিকেল কলেজটি বাস্তবায়িত হলে ঠাকুরগাঁও জেলার স্বাস্থ্য ও শিক্ষা খাতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

Reporter Name 



















