Breaking News

গরু ক্ষেতে ঢোকাকে কেন্দ্র করে চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

‎ফারুক আহম্মদ: চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলায় গরু ক্ষেতে ঢোকাকে কেন্দ্র করে তাসলিমা খাতুন (৩৫) নামে এক নারীকে মারধরের অভি যোগ উঠেছে।

এ ঘটনায় আহত ওই নারী বাদী হয়ে চৌগাছা থানায় লিখি ত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলা র হাকিমপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) বিকেলে তাসলিমা খাতুন মাঠ থেকে নিজের গরু বাড়িতে নিয়ে ফি রছিলেন। এ সময় গরুটি দুলাল পুর গ্রামের গোলাম গা জীর ছেলে হাসান হোসেনের ক্ষেতে ঢুকে পড়ে।

অভিযোগে বলা হয়েছে, ক্ষেতের কোনো ক্ষতি হওয়ার আগেই তিনি গরুটি বের করে আনেন। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে হাসান হোসেন (৪২), তার ভাই আলী হোসেন (৪৫) এবং আমছার গাজীর ছেলে নুর ইসলাম গাজী (৪৮) ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান।

তাসলিমার অভিযোগ, অভিযুক্তরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা সর কারি মডেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তাসলিমা খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।

বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About admin

Check Also

মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী অভিযানের ঘোষণা ডিআইজি’র

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপুলিশ পরি দর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, …