Breaking News

গোদাগাড়ীতে বেলাল ওরফে ‘জর্জ ডব্লিউ বুশ’-এর বিরুদ্ধে মাদক ও অবৈধ সম্পদের অভিযোগ

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ বেলাল, যিনি স্থানীয় ভাবে ‘জর্জ ডব্লিউ বুশ’ নামে পরিচিত, তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
অভিযোগকারীদের দাবি, বেলালের দুই পুত্র-হাসান ও স্বপ ন-হেরোইনসহ বিভিন্ন মাদকের কারবারের সঙ্গে জড়িত।
তাদের ভাষ্য, রাজশাহী থেকে ঢাকায় মাদক সরবরাহের একটি নেটওয়ার্ক পরিচালিত হয় এবং বেলাল সেই কার্য ক্রম তদারকি করেন।
তবে এসব অভিযোগের পক্ষে কোনো সরকারি নথি, আদা লতের রায় বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক তথ্য উপস্থাপন করা হয়নি।
স্থানীয়দের আরো অভিযোগ, বিভিন্ন সংগঠনের নাম ব্যব হার করে ব্যক্তিগত সুবিধা নেওয়া, অতীতে পুকুর লিজকে কেন্দ্র করে অনিয়ম এবং সাভারে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে মাদক-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার গুঞ্জনও রয়েছে। তবে এসব অভিযোগও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এছাড়া অভিযোগকারীদের দাবি, বেলালের নামে ও বেনা মে রাজশাহী ও সিলেটে একাধিক ফ্ল্যাট, প্রায় ৩০ বিঘা কৃষিজমি এবং একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে।
তাদের মতে, তার দৃশ্যমান আয়ের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য নেই। তাই সম্পদের উৎস অনুসন্ধানে সংশ্লিষ্ট সংস্থার তদন্ত দাবি করেছেন তারা।
তবে সব অভিযোগই সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন মো হাম্মদ বেলাল।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। পরিকল্পিতভাবে আমাকে সামাজিক ও ব্যক্তি গতভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হচ্ছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগগুলোর সত্যতা নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যব স্থা গ্রহণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর নির্ভর করবে।এসব বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরু রী হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।#

About admin

Check Also

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ …