Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

গোদাগাড়ী কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ জিহান মোবারক (১৭) নামের এক কিশোরকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলি শ।

উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। অভিযানকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে তার সহযোগী নাসির উদ্দীন (৫৩)।

আটক কিশোর ও পলাতক আসামি উভয়ের বাড়ি গোদা গাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ মে রাত ১০টা ২০ মিনিটে নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হয় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৩০ মিনিটে উপজে লার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুরস্থ নদীর খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়।

নদীর কিনারে একটি ছোট ডিঙি নৌকা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে কিশোর জিহানকে আটক করে। তবে অন্ধকারের সুযোগ নিয়ে নৌকার অপর আরোহী নাসির উদ্দীন পালিয়ে যেতে সক্ষ ম হন।

পরে কিশোরের কাছে থাকা একটি হলুদ পলিথিন ব্যাগ তল্লাশি করে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।

একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ২৩ ফুট লম্বা একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার এসআই (নিঃ) রেজা উল করিম বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলায় আটক কিশোর ও পলাতক নাসির উদ্দীনকে আসামি করা হয়েছে। যাহার মামলা নম্বর: ১৫ (তারিখ: ১৫ মে ২০২৬)। ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৮/৪১।

পলাতক আসামি নাসির উদ্দীনের বিরুদ্ধে ২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা রয়েছে।

গোদাগাড়ী মডেল থানার পুলিশ জানায়, আটক কিশো রকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।#

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

গোদাগাড়ী কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

Update Time : 03:30 pm, Saturday, 16 May 2026