Dhaka , Thursday, 19 November 2026
সর্বশেষ:
মান্দায় ভেকু সিন্ডিকেটের দৌরাত্ম্য  গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ নড়াইলের কালিয়ায় মিছিলে হামলা বিএনপির দুই নেতা নিহত ডুমুরিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও পুলিশের সঙ্গে সখ্যতার অভিযোগ ভাঙ্গায় রাজুর মোল্লা জানাজায়  রিজভী ও প্রতিমন্ত্রী, হত্যাকারীদের বিচারের আওতায় আনার ঘোষণা ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার ১৪ ঘণ্টা পরও মামলা হয়নি ১১ মাসের ব্যবধানে একই থানায় ফের ওসি সরোয়ার আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে  শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির  বিক্ষোভ মিছিল  সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার (১৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার সকালে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরে বিদায়ী পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম-সেবার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেল ঘাটার কাশিপুর গ্রামে। চলতি বছরের ১৫ জুন তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এবং পুলি শের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এ সময় তিনি কর্মকর্তা ও পুলিশ সদস্য দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন নতুন পুলিশ সুপার।

এর আগে রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননি রাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী থেকে গোপালগঞ্জে বদলি করা হয়।

একই আদেশে গোপালগঞ্জের তৎকালীন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়।

উল্লেখ্য, রোববার গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগ ও সহ যোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল এবং উত্তেজ নাকর পরিস্থিতির মধ্যে পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই রদবদলের আদেশ আসে।

About Author Information

Popular Post

মান্দায় ভেকু সিন্ডিকেটের দৌরাত্ম্য 

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

Update Time : 18 Minutes Ago