Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই শেষ

  • Reporter Name
  • Update Time : 07:37 am, Saturday, 27 June 2026
  • 62 Time View

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়ো গ-২০২৬ এর তৃতীয় ও শেষ দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ জুন) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা তৃতীয় দিনে পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশ নেন। এসব ইভেন্টের মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা হয়।

গোপালগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রম পরি চালিত হয়। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেড কোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শারীরিক সক্ষমতা যাচাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে প্রার্থীরা এ ধাপে উত্তীর্ণ হয়েছেন। পরবর্তী ধাপগুলোর জন্যও তাঁদের একইভাবে প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। কোনো দালাল বা প্রতা রক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে প্রার্থীদের সতর্ক থাকতে হবে।

কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়ানোর প্রয়োজন নেই। মেধা, যোগ্যতা ও সততাই এখানে সফলতার এক মাত্র ভিত্তি।”

জেলা পুলিশ জানিয়েছে, নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে সম্পন্ন করা হচ্ছে। “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে যোগ্য ও মেধাবী প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

গোপালগঞ্জে এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই শেষ

Update Time : 07:37 am, Saturday, 27 June 2026