Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : 10:55 am, Tuesday, 25 August 2026
  • 79 Time View

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:সবুজ হোক পরিবেশ, সুন্দর হোক আগামী—এই প্রত্যয়ে গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) গোপালগঞ্জে আয়োজিত এ কর্ম সূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপা লগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ক ডা. জীবিতেষ বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. আহমদ কবির এবং গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক ও গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসো সিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ এক্সিকিউ টিভ ক্লাবের সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে শীতল রাখে না, এটি মানুষের জন্য অক্সিজেন, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরু ত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা বলেন, “আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলি।”

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তির তাৎপর্য তুলে ধরে আয়োজকেরা জানান, সংগঠনের সামাজিক দায়বদ্ধ তার অংশ হিসেবেই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
“

সবুজ হোক পরিবেশ, সুন্দর হোক আগামী”এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : 10:55 am, Tuesday, 25 August 2026