ঠাকুর প্রসাদ রায়,সাভার ঢাকা প্রতিনিধি:
গ্রামীণ জনগণের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার প্রাপ্তি নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে আইন সহায়তা প্রদান কারী বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে জেলা প্রশাসন, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জাতীয় প্রক ল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান।
তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম। এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আইন সহায়তা প্রদানকারী এনজিওগুলোকেও আরও সক্রিয় ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম। তিনি বলেন, স্থানীয় বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাই এ সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হুসাইন।
এছাড়া ইউ এনডিপির জাতীয় প্রকল্প সমন্বয়কারী বিভাষ চক্রবর্তী, লিগ্যাল এনালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান চৌধুরী এবং প্রজেক্ট এনালিস্ট সুমন চাকমা সভায় অং শগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ঢাকা জেলায় কর্মরত বিভিন্ন আইন সহায়তা প্রদানকারী সংস্থা ও এনজিও প্রতিনিধিরা গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি, বিচারপ্রাপ্তি সহজীকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

Reporter Name 



















