ঠাকুর প্রসাদ রায়, সাভার (ঢাকা) প্রতিনিধিঃগ্রাম আদা লত ব্যবস্থাকে আরও কার্যকর, গতিশীল ও জ নবান্ধব করতে সাভার উপজেলার দুটি ইউনিয়নে সরেজমিন পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউএনডিপি প্রতিনিধিবৃন্দ।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাভার ইউনিয়ন পরিষদ ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেন স্থানী য় সরকার বিভাগ, ঢাকার যুগ্ম সচিব জনাব আবু রাফা মোহাম্মদ আরিফ।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আমিন বাজারের সহকারী কমিশনার (ভূমি) জনাব শাহাদাত হোসেন খান এবং ইউএনডিপি’র কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ অ্যানালিস্ট জনাব সুমন ফ্রান্সিস গোমেজ।
পরিদর্শনকালে সাভার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়া রম্যান মোঃ আরিফুর রহমান এবং পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জহরুল ইসলাম গ্রাম আদালতের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খুরশিদ আলম সাগর, মোঃ আব্দুল বারেক, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মাসফুরা খন্দকার ও মোঃ আশিক উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এ সময় ইউনিয়নের উদ্যোক্তা, গ্রাম পুলিশ, স্থানীয় সাংবা দিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সেবা গ্রহীতারাও উপস্থিত ছিলেন। তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা গ্রাম আদালতের সাইনবোর্ড, এজলাস, নথিপত্র সংরক্ষণ, মামলা নিষ্পত্তির প্রক্রিয়া,
জনসচেতনতা কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখে ন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করা সম্ভব, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্প, ঢাকার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী, সাভার উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায় ও উজ্জ্বলা ক্লারা রায় এবং পিএফএ আসাদ হাসান চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত পরি দর্শন, তদারকি ও দিকনির্দেশনার মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থার কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পেতে সক্ষম হবে।

Reporter Name 



















