চারঘাট(রাজশাহী)প্রতিনিধি:রাজশাহীর চারঘাটে জেলের জালে উঠে আসলো বোমা। সংবাদ পয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছ বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিস্কৃয় করে। বুধবার ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের রাওথা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান রাওথা এলাকার জনৈ ক সাইদার রহমান নামের এক জেলে। এসময় নদী থেকে জাল তোলার সময় মাছের পরিবর্তে ভারী একটি বস্তু উঠে আসে। বস্তুটি মুল্যবান কিছু হবে ধারনা করে সেটি তিনি বাড়িতে নিয়ে যান। বাড়িতে এনে বস্তুটি পরিষ্কার করার সময় তঁার ছেলে সাব্বির রহমানের সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে বস্তুটি নিজেদের হেফাজতে নেন। ঝুঁকি এড়াতে সেটি পানিভর্তি একটি বালতিতে সংরক্ষণ করে বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেয়া হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে বিস্ফোরণের মাধ্যমে তা নিস্কৃয় করেন।
জেলে সাইদার রহমান বলেন, জাল তোলার পর দেখি ভারী লোহার মতো একটি বস্তু। প্রথমে ভেবেছিলাম নদী তে পাওয়া কোনো গুপ্তধন।
পরে ছেলের সন্দেহ হলে পুলিশকে খবর দিই। পরে বোম ডিসপোজাল টিম এসে এটি নিস্কৃয় করে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিরাপদে রাখে এবং বোম ডিসপোজাল ইউ নিটকে খবর দিলে তারা এসে সেটি নিস্কৃয় করে।

Reporter Name 



















