ঝিনাইদহ প্রতিনিধিঃ
শরীয়তপুরে ডা নাসির ও রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা: রায়হান রাব্বানীর উপর হামলার প্রতিবাদ ও দোষী দের আইনের আওতায় আনার দাবীতে ঝিনাইদহে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব)।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে ডাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেন।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ঝিনাইদহ সদর হাসপাতা লের তত্বাবধায়ক ডা: মুস্তাফিজুর রহমান, ড্যাব জেলা শা খার সিনিয়র নেতা ডা: হাসানুজ্জামান,আজীবন সদস্য ডা: আব্দুল খালেক, সদর হাসপাতালেল শিশু কনসা ল টেন্ট ডা:আনোয়ারুলইসলাম, ড্যাবের আজীবন সদস্য ডা: মোকাররম হোসেন, ডা: রেজাউল ইসলাম, ডা: আ রাফাত রহমান, ডা: জাকির হেসেন, মনিরুল ইসলাম, শুভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলার সাথে জড়িতদের আইনের আও তায় আনার দাবী জানান।একইসাথে স্বাস্থ্য সুরক্ষা আইনে র দাবিও জানান তারা।

Reporter Name 



















