চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রির দায়ে মফিজুর রহমান (৪২) ও সোহ রাব হোসেন (২৪) নামে দুই ব্যক্তিকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) রাতে উপজেলার লস্কারপুর মাঠে অবৈ ধভাবে মাটি উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে পরিবহ নের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনীবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্য মাণ আদালত তাদের হাতেনাতে আটক করেন।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় আদালত তাদের প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানকালে চৌগাছা থানা-এর এসআই আব্দুস সাত্তা রের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Reporter Name 



















