চৌগাছা প্রতিনিধি:যশোরের চৌগাছায় উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খ লা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজে লা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদ।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনী ব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ, বীর মুক্তি যোদ্ধা ওয়াজেদ আলী,উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিজিবির প্রতিনিধি রা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম পি ডা. মোসলে উদ্দিন ফরিদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূল করা একা প্রশাস নের পক্ষে সম্ভব নয়। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
কোথাও অপরাধের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহি নীকে জানানোর জন্য সকলকে অনুরোধ করেছেন তিনি।

Reporter Name 



















