ফারুক আহম্মদ চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক কৃষ কের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক নুরনবী প্রতিকার চেয়ে প্রশা সনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, টেঙ্গুরপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে নুরনবী ২০০৮ সালে হাজরাখানা গ্রামের মৃত কেষ্ট হালদারের ছেলে অনিল কুমার হালদারের কাছ থেকে হাজরাখানা মৌজার ৮৬৪ নম্বর দাগের ৩৯ শতক জমি দলিল মূলে ক্রয় করেন।
এরপর থেকে তিনি জমিটি ভোগ দখলে রয়েছেন। জমিটি তাঁর নামে নামজারি করা হয়েছে এবং নিয়মিত ভূমি উন্ন য়ন কর পরিশোধ করে আসছেন। সর্বশেষ রসিদ অনুযা য়ী, ৩১ ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরি শোধ করা রয়েছে।
অভিযোগে বলা হয়, জমির বিক্রেতা অনিল কুমার হাল দারের মৃত্যুর পর তাঁর ভাতিজা,স্বরূপদাহ ইউনিয়ন আ ওয়ামী লীগের নেতা তপন কুমার হালদার সহ বিয়ন কুমার হালদার, অরুণ কুমার হালদার, রাম কুমার হাল দার ও প্রদীপ কুমার হালদার জমির মালিকানা নিয়ে আদালতে মামলা করেন।
মামলার শুনানি শেষে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আ দালত উভয় পক্ষকে ওই জমিতে প্রবেশ থেকে বিরত থাকার নির্দেশ দেন।
নুরনবীর অভিযোগ, আদালতের ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তপন কুমার হালদার জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করছেন।
তাঁর দাবি, স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ভুক্তভোগী কৃষক বলেন, প্রায় ১৮ বছর ধরে চলমান এ বিরোধের কারণে তিনি আর্থিক ক্ষতি, সামাজিক ভোগান্তি ও মানসিক চাপে রয়েছেন।
তিনি প্রশাসন ও আদালতের কাছে প্রকৃত মালিকানা নিশ্চিত করে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনিল কুমার হালদারের তিন ছেলপ, রঘু হালদার, মদই হালদার ও বিকাশ হালদার জীবিত থাকলেও তাঁদের পক্ষ থেকে এ জমি নিয়ে কোনো আপত্তি বা দাবি উত্থাপনের তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্ত তপন কুমার হালদারের বক্তব্য জান তে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কো নো মন্তব্য পাওয়া যায়নি।
প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজ নীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Reporter Name 



















