চৌগাছা প্রতিনিধি: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষ, শিশু, প্রতিব ন্ধী ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জ নগোষ্ঠীর জন্য সমন্বিত ও কার্যকর সেবা নিশ্চিত করতে যশোরের চৌগাছা
উপজেলায় আশ্বাস প্রকল্পের উদ্যোগে রেফারেল নেটও য়ার্ক স্থাপনের লক্ষ্যে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. বজলুল রশীদ, উপ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ. জেড. এম. ওবায়দু ল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে. এম. জিয়া উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব ও সভার উদ্দেশ্য তুলে ধরেন কৃষ্ণ সাহা। উদ্বোধনী বক্তব্যে আশ্বাস প্রকল্পের প্রক ল্প ব্যবস্থাপক এস. এম. আজহারুল ইসলাম প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং রেফারেল নেটওয়ার্কেপ্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সম্পাদক এম এ রহিম, সাংবাদিক এম এ মান্নানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এছাড়া উপস্থিত ছিলেন আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রাসেল আশরাফ, সৃজনী বাংলাদেশের প্রতিনিধি রফিকুল ইসলাম, রূপান্তরের প্রতিনিধি উজ্জ্বল পাল ও শাহাজ্জেল হোসেন, সারভাইভার প্রতিনিধি মিনা খাতুন এবং রাইটস যশোরের প্রতিনিধি বজলুল রহমান।
বক্তারা বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বা সন, মর্যাদা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় সেবা প্রাপ্তি নি শ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ম ধ্যে সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এ লক্ষ্যে একটি কার্যক র রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা হলে সেবাগ্রহীতারা দ্রুত ও মানসম্মত সেবা পাবেন।
সভায় জানানো হয়, উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় পরিচালিত আশ্বাস প্রকল্প বর্তমানে যশোর, খুলনা, সাত ক্ষীরা, ঝিনাইদহ, ফরিদপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী ও কক্সবাজারসহ দেশের ১০ জেলায় কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পটি মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে একটি সামা জিক ও অর্থনৈতিক সুরক্ষা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
সভা শেষে অংশগ্রহণকারীরা উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী রেফারেল ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একমত পোষণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত উদ্যো গ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Reporter Name 



















