ফারুক আহম্যমেদ,চৌগাছা: যশোরের চৌগাছায় পুলি শের বিশেষ অভিযানে ৪১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধা রসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার দশপাখিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে চৌগাছা থানা পুলিশ।
আজ বিকাল সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার দশপাখিয়া গ্রামে মোঃ শাহিনুর রহমানের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে আসামিদের হেফাজতে থাকা মোট ৪১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার ৩০০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন চৌগাছা উপজেলার আফরা গ্রামে র মোঃ সফিয়ার রহমান (৫৭) এবং ঝিকরগাছা উপজে লার বড়কুলি এলাকার মোঃ রিপন হোসেন (৪৫)।
, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Reporter Name 



















