যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজে লায় প্রতি পক্ষের হামলায় গুরুতর আহত জুয়েল রানা(৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার মুক্তদাহ গ্রামের ওদু দ খন্দকারের ছেলে।
স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজে লার মুক্তদা মোড়ে পরস্পর বিরোধের জের ধরে জুয়েল রানার সঙ্গে একই এলা কার কয়েকজনের কথা কাটাকাটি হয়।
এ সময় ইউসুফ, কাশেম, বাবুসহ আরও ৫/৬ জন তাকে মারধর করে। জুয়েল রানার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
এরফলে তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তার অবস্থার অবনতি হলে গ্রামবাসী তার উন্নত চিকি ৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাস পাতালে পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২.২৫ মিনিটে হাসপাতা লের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন দুহজনকে সন্দহমূলক ধরা হয়েছে। তবে তদন্তের স্বা র্থে এখনি সব বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি ঘটনার কারন বেরি য়ে আসবে।

Reporter Name 



















