ফারুক আহম্মদ:চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানায় কর্মরত এস আই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলা কায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে সোমবার (২৫ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে চৌগাছা থানাধীন ইন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়।
এসময় ধৃত আসামী মোঃ শাহিন আলম (৩১)- র বসত বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে তার হেফা জতে থাকা ৪১ বোতল ভারতীয় Wincerex Cough Syru p উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক অবৈ ধ বাজারমূল্য ৬১ হাজার ৫০০ টাকা।
এছাড়াও আসামীর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।গ্রেফতার কৃত শাহিন আলম ইন্দ্রপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে। তিনি নিজ বাড়ির চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করে ব্যবসা পরিচালনা করেন।
চৌগাছা থানা পুলিশ জানায়,এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া ধীন।

Reporter Name 



















