চৌগাছা প্রতিনিধি:যশোরের চৌগাছা থানা পুলিশ ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ এক মাদক কারবারি কে আটক করা হয়েছে।
রবিবার (১৭ মে) রাতে চৌগাছা থানাধীন পুড়াপাড়া খাল পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনুর রশিদ, পিপিএম-এর নির্দেশনায় এস আই (নিঃ) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
এসময় পুড়াপাড়া গ্রামের মনু মিয়ার বাড়ির উত্তর পাশের কাঁচা রাস্তা থেকে আসামী মোঃ শিমুল হোসেন (২২)-কে আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শিমুল হোসেন ঝিনাইদহ জেলার মহেশ পুর উপজেলার যাদবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনুর রশিদ, পিপিএম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত দের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Reporter Name 



















