চৌগাছা (যশোর) প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চেক ও বৃক্ষের চারা বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপ জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিকাশ মজুম দারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকাশ কুমার রায়ের সঞ্চাল নায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথ মিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্ত বায়ন কর্মকর্তা ছামছুর নাহার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল এবং উপজেলা জামা য়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামাল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইআরপিও) তারিকুল ইসলাম, হিসাবরক্ষক সামিউল ইসলাম, হিসাব সহকারী আবু সাঈদসহ পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতি ষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে উদ্যোক্তাদের মাঝে চেক ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্ন য়ন সম্ভব। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মক র্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে পল্লী উন্নয়ন বিভা গের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বা রোপ করা হয়।
Bartabd24.com সব খবর সবার আগে