জাহাঙ্গীর আলম, (যশোর):
১৬ জুলাই শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চৌগাছা উপজেলা জামায়াত।
আজ (১৬ জুলাই) বিকেল ৫টায় চৌগাছা কামিল মাদ রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করে ন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌগাছা উপজেলা জামা য়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরু জ্জামান আল মামুন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন চৌগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির স্বাধীনতা, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত। তাদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, উপজেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রে টারি রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াসউদ্দিন, পৌর আমির এবং শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল খালেক, চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ও চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য তুহিনুর রহমান, মাওলানা শাহআলম, পৌর জামাতের সেক্রেটারি ডা: জি ল্লুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর রুকনগণ, ওয়ার্ড দায়িত্বশীলগণ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলা মা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reporter Name 



















