Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

চৌগাছায় মডেল মসজিদের জায়গা নিয়ে প্রশাসন ও ব্যবসায়ীদের বিরোধ চরমে

  • Reporter Name
  • Update Time : 10:58 am, Wednesday, 22 April 2026
  • 53 Time View

যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলায় প্রস্তাবিত মডেল মসজিদ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ হলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন কাঁচাবাজা রের ব্যবসায়ীরা।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন নির্ধারিত স্থানে মাটি পরীক্ষা শুরু করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা।

তাদের বিক্ষোভের মুখে ঠিকাদারি প্রতিষ্ঠান সাব-সয়েল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড কাজ বন্ধ করে মালপত্র গুটিয়ে স্থান ত্যাগ করে।

জানা গেছে, চৌগাছা পাইকারি কাঁচাবাজারের দক্ষিণ-পশ্চিম পাশে মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।

তবে ওই স্থানে প্রায় ১৭২টি আড়ৎ রয়েছে, যেখানে সরা সরি ও পরোক্ষভাবে প্রায় আড়াই হাজার পরিবার জীবি কা নির্বাহ করে।

ব্যবসায়ীদের দাবি, এখানে মসজিদ নির্মাণ হলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

ব্যবসায়ীরা জানান, তারা ইতোমধ্যে উপজেলা ও পৌর প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন।

তাদের প্রত্যেকের বিনিয়োগ ৫ লাখ থেকে ৫০ লাখ টা কার মধ্যে। বাজারের মাঝখানে মসজিদ নির্মাণ হলে পুরো বাজার ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা করছেন।

চৌগাছা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদ ক আয়নাল হোসেন বলেন, “আমরা মডেল মসজিদের বিরোধী নই। তবে বর্তমান স্থানে নির্মাণ হলে ২৫০০ থেকে ৩০০০ পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে।

বাজারের পাশেই বিকল্প জায়গা রয়েছে, সেখানে মসজিদ নির্মাণ করা হলে সবার জন্যই সুবিধাজনক হবে।”

সমিতির সভাপতি মশিউর রহমানও একই দাবি জানিয়ে বলেন, “সাধারণ মানুষের ক্ষতি করে মসজিদ নির্মাণ ইস লাম সমর্থন করে কি না—এ বিষয়টি বিবেচনা করা উচি ত।”

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, নির্ধারিত স্থানে বিপুল সংখ্যক মানুষের জী বিকা জড়িত থাকায় সেখানে কাজ চালানো সম্ভব হয়নি। বিক্ষোভের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়ে ছে।

তবে এ বিষয়ে চৌগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফা রজানা ইয়াসমিন কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, পরে জানানো হবে।’

About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

চৌগাছায় মডেল মসজিদের জায়গা নিয়ে প্রশাসন ও ব্যবসায়ীদের বিরোধ চরমে

Update Time : 10:58 am, Wednesday, 22 April 2026