চৌগাছা প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলার স্বরূপ দাহ ইউনিয়নে পুলিশের অভিযানে যুবলীগ নেতা টিপু সুলতান (৩৮) আটক করা হয়েছে।
আজ বুধবায় (১৭ জুন) দুপুর ১২টার দিকে চৌগাছা থানার পুলিশ উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের স্বরূপ দাহ পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় স্বরূপদাহ ইউনিয়ন যুবলীগ নেতা টিপু সুলতান কে আটক করা হয়।
আটক টিপু সুলতান স্বরূপদাহ গ্রামের আরোদ আলী মোল্লার ছেলে টিপু সুলতান ।
তবে তাৎক্ষণিকভাবে তাঁর আটকের কারণ বা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
তবে এ বিষয়ে চৌগাছা থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Reporter Name 



















