,চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় ধুলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বড় ছেলে শাহিনুর রহমান (জীবন) মারা গেছেন।
শনিবার বিকেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অব স্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চৌগাছা মডেল হাইস্কুল পাড়ায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরে সকাল ১০টায় উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজির পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শাহিনুর রহমান ঢাকা ব্যাংকে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমার ও ক্যান্সারে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবে ক মেয়র সেলিম রেজা আওলীয়ার সহ স্থানীয় রাজ নৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানু ষ অংশ নেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরি বারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করতে মহান আ ল্লাহর কাছে দোয়া করা হয়।

চৌগাছা প্রতিনিধি 



















চৌগাছায় শিক্ষকের ছেলে শাহিনুরের জানাজা সম্পন্ন