মোঃফখরুল ইসলাম, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা পৌরসভার বাকপাড়া এলাকার বাসিন্দা এবং পৌরসভার সাবেক কাউন্সিলর আতিয়ার রহমানের ছোট ভাই হুশিয়ার রহমান(৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হুশিয়ার রহমানের মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, মেয়ে-জামাই, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম হুশিয়ার রহমানের নামাজে জানাজা শুক্রবার জুমার নামাজের পর চৌগাছা কামিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।
আলোচনা করেন চৌগাছা উপজেলা জামাতের আমির মাও লানা গোলাম মোরশেদ,উপজেলা বিএনপির সাবেক সভাপ তি জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার প্রমূখ।
এছাড়াও জানাজায় জানা যায় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সহকারী সেক্রেটা রি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সা ধারণ সম্পা দক আব্দুল হালিম চঞ্চল সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
পরে উপস্থিত মুসল্লি ও স্বজনরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। জানাজায় মরহুমের বড় ভাই ও চৌগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর আতিয়ার রহমান এবং বড় ছেলে জহুরুল ইসলাম লতাসহ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা মরহুমের রুহের মাগ ফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Reporter Name 



















