মঙ্গলবার (১১ আগস্ট) চৌগাছা থানা পুলিশ পৃথক অভিযা ন চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার বিমা ন বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজা হার নামীয় পলাতক আসামি ইদ্রিস ওরফে ইল্লি মন্ডলকে (৪৫) গ্রেপ্তার করেন।
তিনি উপজেলার মুক্তাদহ গ্রামের মৃত লাল চাঁদ ওরফে নে লো মন্ডলের ছেলে।ইদ্রিস ওরফে ইল্লি মন্ডল চৌগাছা থানার মামলা নম্বর-১৪, তারিখ ১২ জুন ২০২৬-এর আসামি। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৫, ৩০৭, ৩৫৪, ৫০৬(২), ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
অন্যদিকে, এএসআই বদরুল হুদা সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চৌগাছা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলার সন্দিগ্ধ আসামি. রহমত আলী (৭০) ও মনিরুজ্জামান পিন্টু (৫০)কে গ্রেপ্তার করেন।
রহমত আলী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে এবং মনিরুজ্জামান পিন্টু জাহাঙ্গীরপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। চৌগাছা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Reporter Name 



















