চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু জাফর ওরফে উমায়ের (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে চৌ গাছা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়ারদাহ ঈদগাহ ময়দানের সামনে অভিযান পরিচালনা করে।
রাত ৮টা ৩৫ মিনিটের দিকে নিমতলা বাজার থেকে শিবনগ রগামী পাকা সড়কের ওপর থেকে আবু জাফর ওরফে উমা য়েরকে আটক করা হয়। পরে তার দখল থেকে ৫০ পিস ইয়া বা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট রাত ৮টা ৫৫ মিনিটের দিকে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন চৌগাছা থানার এসআই জি.এম. ইম রান হোসেন রাজু। এ সময় পুলিশের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃত আবু জাফর ওরফে উমায়ের চৌগাছা উপজেলা র আড়ারদাহ (মধ্যপাড়া) গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় মাদ কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Reporter Name 



















