Related Articles
যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৮ বোতল নিষিদ্ধ এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার, এক টি মোটরসাইকেল জব্দ এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
সোমবার (২৭ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে চৌগা ছা থানাধীন বর্ণি গ্রামের মাঝের পাড়া থেকে রাজাপুর গামী ইটের সলিং সড়কে জনৈক মিহিরের পাট ক্ষেতের সামনে এ অভিযান পরিচালিত হয়।
থানার, থানার এএসআই (নিরস্ত্র) মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে নয়ন বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেন।
তিনি বর্ণি (হিন্দুপাড়া) গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম বিমল বিশ্বাস।
অভিযানের সময় আটক ব্যক্তির দখল থেকে ৬৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এছাড়া একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নয়ন বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মাম লা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদক নির্মূলে বিশেষ অভি যান অব্যাহত থাকবে। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খ লা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে