ফারুক আহাম্মেদ, চৌগাছা প্রতিনিধি: যশোর জেলার চৌগাছা পৌরসভার মাঠ পাড়ার অসহায় ট্রাক ড্রাইভার ফারুক হোসেন (৩২ )কে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি পল্লী বিদ্যুতের পিলারে বেঁধ মধ্য যুগীয় কায়দায় রড,লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বকভাবে জখম করেছে প্রতিপক্ষরা।
এ সময় তাকে এলাকাবাসী উদ্ধার করে চৌগাছা হাসপা তালে ভর্তি করে। এ ঘটনায় আহতের বড় ভাই উজ্জল হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযো গ দায়ের করেছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও আহত ফারুক হোসেনসহ তার পরিবারের সদস্যরা জানায়,তাদেরকে ভীটা বাড়ী থেকে উচ্ছেদ কর তে দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে একই পাড়ার মৃত হাসান আলী গংরা ।
আহত ফারুক হোসেনের পরিবারের ভীটা বাড়ীর চৌগাছা মৌজার ১৯১২ দাগের ,৪্৬২ জমির মধ্যে ১.৩৭ খন্ড জমি নিয়ে মামলা চলে আসছিল।
গত ৩ মাস আগে যশোর মহামান্য আদালত ফারুকের পক্ষে রায় দেয়।
এর জের ধরে নুর মিয়ার ছেলে হাসান আলী,হাসান আ লীর ছেলে সুমন, নুরোর ছেলে কামারুল তরিকুলের ছেলে ,সাকিব সহ আরো বেশ কয়ক জন গত ১৫ই এপ্রিল ভোর ৪টায় ফারুক হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি মধ্যযুগীয় কায়দায় রড, লাঠি দিয়ে একটি বিদ্যু তের পি লারে বেঁধ মারপিট করে মারাত্বকভা বে জখম করেছে। এ সময় তাকে এলাকাবাসী উদ্ধার করে চৌগাছা হাসপাতা লে ভর্তি করে।
এ ঘটনায় আহতের বড় ভাই উজ্জল হোসেন বলেন আমি চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।
থানার অফিসার ইনচার্জ(তদন্ত)নুরে আলম সিকদার বলে ন এ বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


Reporter Name 



















