চৌগাছা প্রতিনিধি:চৌগাছার সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিনের দাফন সম্পন্ন করা হয়েছে।
আজ সকাল ১০ টায় যশোরের চৌগাছা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্মন্ন করা হয়ে ছে।
তার জানাজার নামাজে অংশ নেন চৌগাছ -ঝিকরগাছা আসনের এমপি ডাঃমোসলেহ উদ্দীন ফরিদ,উপজেলা জামায়াতের আমির মাওঃগোলাম মোর্শেদ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম,সিনি য়র সহ-সভাপতি মোঃ ইউনুচ আলী,সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার,উপজেলা জামায়া তের সেক্রে টারী অধ্যাপক মোঃ নুরুজ্জামান,সহকারী সে ক্রেটারী কামাল আহাম্মেদ,পৌর আমির মাওঃ আঃখালেক, সেক্রে টারী ডাঃ জিল্লুর রহমান,চৌগাছা সদর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক এস এম সাইফুর রহমান বাবুলসহ জামায়াত,বিএনপির নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ,সাংবাদিক এবং এলাকাবাসী।
উল্লখ্য,যে গত সোমবার সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান।
তিনি চলতি সপ্তাহে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা র শিকার হন। তার মাথায় গুরুতর জখম হয়।
মরহুুম শাহিন স্বেচ্ছাসেবক লীগের নেতা ও পৌরসভার সাবেক কাউন্সলর ছিলেন।
থানায় অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান এ ঘট নায় একটি হত্যা মামলা হয়েছে। অপরাধী যেই হোক কেউ ছাড় পাবে না। তাদের আটকের ব্যাপারে আমাদের অভি যান অব্যাহত আছে।


Reporter Name 



















