মোঃ ফখরুল ইসলাম (, যশোর):
যশোরের চৌগাছা বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও হাজরাখানা ড্রাগ হাউজের স্বত্বাধিকারী আনিসুর রহমান (৬৫) আর নেই।
বুধবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আনিসুর রহমান দীর্ঘদিন ধরে চৌগাছা বাজারে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে ঔষধ ব্যবসা পরিচালনা করে আস ছিলেন।
ব্যবসায়ী মহল, সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন একজন সজ্জন, মানবিক ও পরোপকারী ব্যক্তি।
তাঁর মৃত্যুতে চৌগাছা বাজারের ব্যবসায়ী সমাজ সহ সর্বস্ত রের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে ছেন।
তার জানাজার নামাজ হাজরা গ্রামের প্রাথমিক বিদ্যাল য়ের মাঠে আজ (৯ জুলাই) বৃহস্পতিবার সকাল ১১.৩০ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্ব শ্রেণির, মানুষ উপস্থিত ছিলেন।
তার জানাজার নামাজ পড়ান চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল লতিফ।
তার জানাজার শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হয়।

Reporter Name 



















