চৌগাছা( যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় কার্যক্রম চালু করতে ২০২৬- ২৭ অর্থবছরে ৫ কোটি ৫১ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ দেও য়া হয়েছে।
জানাযায়,উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি ও যশোর ২ ( চৌগাছা- ঝিকরগাছা) আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দী নের ঐকান্তিক প্রচেষ্টায় এই টাকা বরাদ্দ পাওয়া গেছে বলে হাসপাতালসহ একাধিক সূত্র থেকে জানা গেছে।
গত ১৯ আগষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সহকারী সিনি য়র সচিব সুশীল কুমার চৌগাছা মডেল হাসপাতালের অনুকু লে ওই টাকা বরাদ্দের একটি পত্র পাঠিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং ১০০ শয্যার কার্যক্রম চালু করার জন্য প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও অন্যান্য খাতে এ অতিরিক্ত বরাদ্দ ব্যয় করা হবে।
উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্রই বদলে যাচ্ছে। বেস রকারীভাবে অতিরিক্ত বাড়তি জনবল নিয়োগ,নিরাপত্তা কমী নিয়োগ দেয়া হয়েছে।
ইতোমধ্যে হাসপাতালের দন্ত বিভাগ,মা ও প্রসূতি বিভাগকে ঢেলে সাজানো হয়েছে। হাসপাতালের নিরাপত্তা,পরিস্কার পরিচ্ছন্নতায় যেন সুন্দর্য শোভা পাচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরে ৫ কোটি ৫১ লাখ টাকা অতিরিক্ত বরা দ্দ পাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সটির স্বাস্থ্যসেবার উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে উপজেলাবাসী মনে করছেন।
হাসপাতালে চিকিৎসার সেবা সেবা নিতে আসা রোগী রহিমা খাতুন,আঃ মাজিদ,খাইরুল,নুরমোহাম্মদসহ বেশ কয়েক জনেরব সাথে কথা হয়। তারা বলেন আমাদের চৌগাছার যিনি এম পি তিনি একজন ডাঃ। তার নাম ডাঃ ফরিদ। তিনি লন্তনে থাকতেন। আমরা তাকে দেখিনি।
তবে এলাকার মানুষের কাছ থেকে শুনছি তার ঐকাকান্তিক প্রচেষ্টায় এ হাসপাতালের সেবার মান উন্নত হয়েছে। আগের মত এখন ভোগান্তিতে পড়তে হয় না। এ জন্য আমরা তাকে অভিনন্দন জানাই।
উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য,কামাল আহম্মেদ বলেন, রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে এবং উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে।
এ হাসপাতালের অসম্পূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করতে উপজে লা স্বাস্থ্য কমিটির সভাপতি ও এম.পি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ দিন রাত পরিশ্রম করছেন। আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমী বলেন ২০২৬- ২৭ অর্থবছরে ৫ কোটি ৫১ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ পেয়েছি।
আমি আশাবাদী হাসপাতাটি আরও এক ধাপ এগিয়ে যাবে। তবে সবার সহেযোগীতা প্রয়োজন।

Reporter Name 



















