চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা পৌর সভায় মাত্র ১০০ থেকে১৫০ হাত ড্রেন নির্মান ও ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন রাস্তাটিতে একটি ড্রেন নির্মানের অভাবে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই সামান্য বৃষ্টিত বিলের পানি স্থায়ী জলা বদ্ধতা সৃষ্টি হয়। গত দুদিনের বৃষ্টিতে এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
সম্প্রতিকালে নিরি বিলি পাড়ার এ্যাডভোকের হায়দার আলীর বাড়ি পর্যন্ত পৌরকর্তৃপক্ষ লাখ লাখ টাকা ব্যয় করে একটি ড্রেন নির্মান করলেও সেটা কোন কাজে আসছে না।
সরজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, গত দুই দিনের বৃষ্টিতে পৌর শহরের উপজেলা পরিষদে পূর্ব পাড়া,নিরিবিলি পাড়া থেকে বৃষ্টির পানি নিস্কাশন হচ্ছে না। স্থায়ী জলা বদ্ধতায় সৃষ্টি হয়েছে।
রাস্তার উপর হাঁটু পানি। জনজীবন অচল হয়ে পড়েছে। পানি বন্দি মানুষ প্রয়ো জনে কাজে ঘর থেকে বের হতে পারছে না।
শতাধিক ঘর বাড়ি পানির নীচেয় তলিয়ে গেছে। এছাড়া প্রায় ৫শ বিঘা জমির কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে কথা হয়,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেক পিএ মহিউদ্দীন, চৌগাছা সরকারী শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হোসেন ,পাতিবিলা৷ সরকারী প্রথমিক বিদ্যালের সহকারী শিক্ষি কা ফাতেমা খাতন, সোহেল,মিঠু এরা সবাই ৪ নং ওয়া র্ডের উপজেলা পরিষদ পূর্বপাড়ার বাসিন্দা।
তারা বলেন পৌর কর্তৃপক্ষ সম্প্রতিকালে নিরিবিলি পাড়ার এ্যাড.হায়দার আলীর বাড়ি পর্যন্ত পানি নিস্কাশন জন্য যে ড্রেন নির্মান করেছে সেটি কোন কাজে আসছে না। বিলের সাথে ড্রেনটি সংযুক্ত না হওয়ায় এ এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
তাদের দাবী বিলের জলাবদ্ধ পানি নিস্কাশন,পানিবন্দি থেকে রক্ষা পেতে উপজেলা পরিষদের পূূূর্বপাড়া ক্যাডেট মাদ্রাসা(প্রবেশের পথ)সাহাজ্জেলের হোটেল থেকে দাউদ বিশ্বাসের বাড়ি পর্যন্ত ড্রেন নির্মান ও নিরি বিলি পাড়ার এ্যাড: হায়দারের বাড়ি থেকে মাত্র ১০০ থেকে দেড় শত হাত ড্রেন নির্মাম করে বিলের সাথে ড্রেনটি জরুরী ভাবে সংযুক্ত করতে হবে। গত বছর এটি সমাধানের জন্য পৌর কর্তৃ পক্ষের কাছে লিখিতভাবে কোন লাভ হয়নি।
এ বিষয়ে সাবেক পৌর কাউন্সিলার মহিঊদ্দীন ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহাম্মদ বলেন এ সমস্যা বহু দিনের।
এ সমস্যা সমাধানের জন্য পৌর প্রশাস কের সাথে কথা হয়েছে। আশা করা যায়, খুব শিগ্রহই এর সমাধান হবে।
পৌর প্রশাসক ও এসিল্যান্ড জি এম এ মুনিবের সাথে আজ শনিবার বিকাল ৬টার দিকে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

Reporter Name 



















