Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া থেকে মাগু রখালীগামী গুরুত্বপূর্ণ সড়কের খানাখন্দে ইট ফেলে চলা চলের উপযোগী করে তুললেন ৮নং আটলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।

​শনিবার (১ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কুলবাড়িয়া টু মাগুরখালী সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হও য়া বিপজ্জনক গর্ত ও ভাঙা জায়গায় নিজ অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে ইট ও খোঁয়া বিছিয়ে সংস্কার কাজ করাচ্ছেন চেয়ারম্যান নিজেই।

দীর্ঘদিন ধরে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ এই পথটিতে গাড়ি এবং পথচারী চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বর্ষার কারণে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সাধা রণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

​এ বিষয়ে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন-এর সাথে কথা বললে তিনি এক সাক্ষাৎ কারে বলেন:

​”কুলবাড়িয়া থেকে মাগুরখালী পর্যন্ত এই রাস্তাটি আমা দের ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে সড়কের বেশ কয়ে কটি স্থান মারাত্মকভাবে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে ছিল।

বিশেষ করে বর্ষাকালে প্রতিদিন দুর্ঘটনা ঘটছিল এবং স্থানীয় বাসিন্দা, ছাত্র-ছাত্রী ও ব্যবসায়ীদের চলাচলে প্রচণ্ড কষ্ট হচ্ছিল।”

​তিনি আরও বলেন, “জনগণের এই চরম কষ্ট দেখে আমি আর চুপ করে থাকতে পারিনি। সরকারি বরাদ্দের অপে ক্ষায় বসে না থেকে, তাৎক্ষণিকভাবে জনদুর্ভোগ লাঘবে আমার নিজ উদ্যোগে ও অর্থায়নে জরুরি ভিত্তিতে ইট এনে সড়কটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারের কাজ শুরু করেছি।

জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। এই ক্ষুদ্র প্রচে ষ্টায় যদি মানুষের চলাচলে সামান্য স্বস্তি আসে, সেটাই আমার বড় প্রাপ্তি।

ভবিষ্যতে এই সড়কটি যাতে স্থায়ীভাবে পাকা ও প্রশস্ত করা হয়, সে বিষয়েও আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব।”

​স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা চেয়ারম্যানের এমন সময়োপযোগী ও জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

একাধিক পথচারী জানান, রাস্তাটির খানাখন্দের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে যেভাবে তদারকি করে সংস্কার কাজ করাচ্ছেন, তাতে এলাকার মানুষের যাতা য়াত অনেক সহজ ও নিরাপদ হলো।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল

Update Time : 03:57 am, Sunday, 2 August 2026