ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ বাগে রহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, ক্লিন ইমেজ ব্যক্তিত্ব ও জনপ্রিয় নেতা সুজন মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী সুজন মোল্লা তার বক্তব্যে বলেন, তিনি দীর্ঘ বছর ধরে রাজনৈ তিক ও সামাজিক অঙ্গনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানো য়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে আসছে। সম্প্রতি আমার বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন পোস্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূ র্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কিছুদিন আগে একটি চক্র আমার পরিবারের সদস্য পরিচয়ে—আমার ভাইয়ের ছেলে ও ভাই পো সেজে—অপপ্রচার চালানোর চেষ্টা করে।
পরবর্তীতে বিষয়টি সমাধান হয় এবং প্রকৃত সত্য উদঘা টিত হয়। কিন্তু এখন আবার নতুন করে অপপ্রচার শুরু করেছে। সুজন মোল্লা দাবি করেন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি থেকে আমার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
এ ঘটনায় ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে এবং আই নগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে এবং অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকতে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মক র্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, সুজন মোল্লার পরি বারের পক্ষ থেকে একটি জিডি গ্রহণ করা হয়েছে।
বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সামাজিক যো গাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের শনাক্ত করে প্রয়ো জনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Reporter Name 



















