Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

জিন সাপ’ আতঙ্কে মাগুরার ছান্দড়া গ্রাম: গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’:আতঙ্কে স্থানীয়রা

  মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে কথিত ‘জিন সাপ’-এর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর পর পরবর্তী সময়ে আরও কয়েকজন আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় গ্রামজুড়ে দেখা দিয়েছে ভীতি ও উদ্বেগ।
পরিস্থিতি থেকে পরিত্রাণের আশায় স্থানীয়দের উদ্যোগে এক কবিরাজি আচার পালন করে বড় একটি গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’ করার ঘোষণা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সাপের কামড়ে ছান্দড়া গ্রামের বাসিন্দা মিঠুন মোল্যার ১০ বছর বয়সী ছেলে আবির মারা যায়।

আবির স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। শিশুটির মৃত্যুর পর থেকেই গ্রামে কথিত ‘জিন সাপ’-এর উপ দ্রব নিয়ে নানা আলোচনা ও গুজব ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, আবিরের মৃত্যুর পর থেকে গ্রামের অন্তত ১৬ থেকে ১৭ জন ব্যক্তি সাপের কামড়ের শিকার হয়েছেন। তবে এসব ঘটনার প্রকৃত কারণ ও সাপের প্রজাতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরপর সাপের কামড়ের ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বাড়তে থাকলে এর প্রতিকার হিসেবে গত শনিবার সকাল ১০টার দিকে একটি কবিরাজি আচারের আয়োজন করা হয়। এ উদ্দেশ্যে পাশের জেলা যশোরের বাঘারপাড়া এলাকা থেকে একজন সাপুড়ে/ওঝাকে আনা হয়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে গ্রামের একটি বড় গাছের চূড়ায় লাল পতাকা টাঙানো হয়। এ সময় মন্ত্রপাঠ ও বিভিন্ন নিয়ম পালনের মাধ্যমে কথিতভাবে পুরো গ্রাম ‘বন্ধ’ করার ঘোষণা দেওয়া হয়।

ঘটনাটি দেখতে গ্রামের নারী-পুরুষসহ আশপা শের এলাকার অনেক মানুষ সেখানে জড়ো হন।উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা

আচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছান্দড়া ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, তালখড়ি ইউনিয়ন শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক টিপু মন্ডল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দের মধ্যে লাবলু মন্ডল, অদুৎ মন্ডল, তাহাজৎ মোল্লা, মহিন উদ্দিন, জেকের আলী, কদ্দুস সর্দার ও বিল্লাল হোসেন।

ঘটনাকে কেন্দ্র করে ছান্দড়া গ্রাম ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশুর মৃত্যুর পর সাপের কামড়ের একাধিক ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বে গ বাড়ছে।

শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. সাইমুন নিছা জানান, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম আ ছে।

সাপের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত আক্রা ন্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া জরু রি। সাপের কামড়ের চিকিৎসায় ওঝা বা কবিরাজি পদ্ধতির ওপ র নির্ভর না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা নেওয়াই নিরাপদ।

About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

জিন সাপ’ আতঙ্কে মাগুরার ছান্দড়া গ্রাম: গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’:আতঙ্কে স্থানীয়রা

Update Time : 06:32 pm, Sunday, 27 September 2026