জীবননগর প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা-জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬
শুক্রবার দুপুর আড়াইটার দিকে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিজুর ভাড়া বাড়িতে অভিযান চালায় র্যাব-৬।
স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার সুমনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৩০ বোতল ভারতীয় স্ক্যাব সিরা প ও উইন সিরাপ উদ্ধার করা হয়।
এ সময় মাদক কারবারি মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্ত রের প্রক্রিয়া চলছে।

Reporter Name 



















