কে এম ইদ্রিস আলী,যশোর প্রতি নিধিঃ যশোরের ঝিকর গাছায় উপ জেলা প্রশাসনের আয়োজনে আ ইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই উপজেলা নির্বাহী অফিসার সাফফা ত আরা সাঈদ’র সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পরে একই স্থানে মাসিক সমন্বয় সভা, সামাজিক সম্প্রীতি ও এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয় ন্ত্রণ, মাদ ক নির্মূল, বাল্যবিবাহ নিরোধ, চোরাচালান প্রতি রোধ, বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন,কিশোর গ্যাং প্রতি রোধ,পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভি ভাবক সমাবেশের আয়োজনএবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়
এ সময় বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা অফিসার ইন চার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, বিদ্যু ৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত এমপি’র প্রতিনিধি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এম পি’র প্রতিনিধি সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয় নাল আবেদীন, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নির প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাংগ ঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি নজরুল ইসলাম খান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রে টারি সার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুজ্জামান খান রনি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, ডি জিএম গোলাম কাদির, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম ও বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন, বাংলাদেশ কাজী সমিতি ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি কে এম ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, ফায়ার সার্ভিস কর্ম কর্তা মো. শামছুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য প রিষদের সভাপতি দুলাল অধিকারী, আনসার-ভিডিপি কর্মকর্তা স্বপ্না পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ এমদাদুল হক ইমদাদ, পেশকার শহিদুল ইসলাম সহ জন প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানা নো হয়।
প্রশাসনের পক্ষ থেকেও উপজেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সভা শেষে উপজেলা নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Reporter Name 



















