যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরো ধের জেরে প্রতিপক্ষের হামলায় আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় তাঁর বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়ে ছেন। ২৭ অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিকুজ্জামান সোনাকুড় গ্রামের আছিরউদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার গভীর রাতে সোনাকুড় গ্রামের নজরুল (৫০), ফজ লুর রহমান (৪৫), মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) নিহতের বসতবাড়িতে ঢুকে হামলা চালায়।
এতে আশিকুজ্জামান, তাঁর ভাই আশরাফুজ্জামান (৫০) ও বাবা আছিরউদ্দিন (৭০) আহত হন।
পরে স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর ১৫০ শয্যা হা সপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৮ অক্টোবর বুধবার রাত ১টা ২০ মিনিটে আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করা হয়।
আহত আশরাফুজ্জামান ও আছিরউদ্দিন হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একই ঘটনায় অভিযুক্ত পক্ষের ফজলুর রহমানও আহত হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালের পুরু ষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহত আশিকুজ্জামানের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলা ম কিবরিয়া হাসান বলেন উক্ত ঘটনায় ঝিকরগাছা থানায় এ কটি হত্যা মামলা দায়ের ও দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধিঃ 


















