১৬ আগস্ট রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ঝিকরগাছা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষ্যে ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বর থেকে এক টি বর্ণাঢ্য সড়ক র্যালি বের করা হয়।র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রধান অতিথি স্থানীয় পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভায় এসে মিলিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রোজার স্বাগত বক্ত ব্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।স্বাগত বক্ত ব্য তিনি বলেন সেবা পক্ষ উদযাপনের মূল উদ্দেশ্যই হলো প্রান্তিক চাষিদের সক্ষমতা বৃদ্ধি করা এবং নিরাপদ মাছ উৎ পাদনে জনগণকে সচেতন করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনু ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি (এমপি)
সংক্ষিপ্ত আলোচনায় তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, মাছের উৎপাদন বাড়িয়ে দেশের আমিষের চা হিদা পূরণ এবং রপ্তানি আয় বাড়াতে সরকারের গৃহীত পদ ক্ষেপগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা: আব্দুর রশিদ, থানার অফি সার ইনচার্জ গোলা ম কিবরিয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএন পির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, ঝিকর গাছা সার ব্যবসার সমিতির সভাপতি আশফাকুজ্জামান খান রনি, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সফল মৎস্য চাষী আলহাজ্ব মিজানুর রহমান ও আনিস উর রহমান ।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও প্রযুক্তিভিত্তিক মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধেও জোর তাগিদ প্রদান করেন।
বর্তমানে সনাতন পদ্ধতির পরিবর্তে বায়োফ্লক, খাঁচায় মাছ চাষ ও কার্প জাতীয় মিশ্র মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, মৎস্য সেবা চাষিদের দোরগোড়ায় পৌঁছে দিতে মৎস্য বিভাগ ডিজিটাল সেবার আওতায় আনার পরামর্শ প্রদান করেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিয়ার রহমান, ইন্সটেক্টর শিউলী খাতুন,উপজেলা খাদ্য কর্মকর্তা ফাতেমা খাতুন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি,দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সফল মৎস্য চাষী আলহাজ্ব মিজানুর রহমান, আনিসুর রহমান, উপজেলা যুব নারী অ্যাসোসিয়েশ নের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ও ছাত্র প্রতিনিধি আখি খাতুন।
র্যালিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য অধিদপ্ত রের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, স্থানীয় রাজনৈতিক নেতৃ বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎ সবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত চাষিরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের নতুন দিগন্ত উন্মোচনের আ শাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩জন সফল মৎস্য চাষীর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

Reporter Name 



















