কে এম ইদ্রিস আলী, যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকর গাছা উপজেলায় ‘মহিলা উন্নয়ন অনু বিভাগ’ এর অন্তর্ভুক্ত ২০২৬-২৭ অর্থবছরের সুফলভোগী সদস্যদের জন্য আয়ো জিত ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালায়র সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৭ই অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মিলনায় তনে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ঝিকর গাছা, যশোরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশেক হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, “মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে এই আয়বর্ধনমূলক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর বে।
নারীদের উন্নয়ন নিশ্চিত হলে সমাজ ও দেশের সার্বিক অগ্র গ তি ত্বরান্বিত হবে।এ সময় তিনি বিআরডিবি পরিচা লিত কিশোরী সংঘের ৫ জন সদস্যদের মাঝে ও একই সং ঘের সদস্য বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলে জের ১০০ জনের এর মধ্যে ৪৯ হাজার ৯শ ৪ টাকার চেক হস্তান্তর করেন।
ঝিকরগাছা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা সহকারী কমিশনার ( ভূমি) শপথ বৈরাগী, যশোর জেলা বি আরডিবির উপপরিচালক বি.এম কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিআরডিবির উপপ্র কল্প পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, ঝিকরগাছা উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা সালাহউদ্দিন আল মামুন সহ উপজেলা প্রশাসন ও বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ ও আগত সুফলভোগী, প্রিন্ট -ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ।
উপজেলা বিআরডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মহিলা উন্নয়ন অনুবিভাগ প্রকল্পের আওতায় গরু মোটাতাজাকরণ কোর্সের ৩০ জন সুবিধাভোগী ও দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসং স্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) দুগ্ধবর্তী গাভী পালন কোর্সে র অধীনে ৩০ জন সুবিধাভোগী প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেছেন ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ এবং তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নারীরা নিজেদের আয় বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে সক্ষম হবে।

Reporter Name 



















